
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরের ওয়ারলেছ মোড় এলাকায় পিক-আপ ভ্যান, সিএনজির সংঘর্ষে দুই জন নিহত ও ২ জন আহত হয়েছে। জানা যায়, শহরের ওয়ারলেছ মোড় এলাকায় ফরিদগঞ্জ থেকে আসা একটি সিএনজি লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওয়া করে প্রতি মধ্যে ওয়ারলেছ মোড় এলাকায় একটি পিক-আপ ভ্যান ফরিদগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলে সিএনজি ড্রাইভারসহ চার জন গুরুত্বর আহত হয়। আহতরা হলেন, বাবুল (৪৫) জাহাঙ্গীর, কামাল ও নুরুল ইসলাম আহতদের কে স্থানীয় এলাকার লোকজন চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার ফরিদগঞ্জ উপজেলার সেকদী গ্রামে মুন্সি বাড়ীর তবি উল্লাহর ছেলে কামাল হোসেন (৩১) মৃত বলে ঘোষণা দেয়। গুরুত্বর আহত অবস্থায় বাকী ৩ জন কে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামের জাহাঙ্গীর মারা যায়। তার লাশ গ্রামে বাড়ীতে নিয়ে যায়।
