
রফিকুল ইসলাম বাবু, ॥ চাঁদপুরের কচুয়ায় মাদক,জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকেলে। ইসলামপুর ড.জালাল আলমগীর পাঠাগারের আয়োজনে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড.হেলাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুর – ১ আসনের (কচুয়া) সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিস্ট লেখক ও কলামিস্ট ড.মুনতাসির মামুন,চাঁদপুরের জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল,পুলিশ সুপার শামসুন্নাহার,চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির,চাঁদপুরের পল্লী বিদ্যুতের জিএম মো.ই¦উসুফ,উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান সালমা সহিদ প্রমুখ। এর আগে ইসলামপুর গ্রামে ড.জালাল আলমগীর পাঠাগারের ভিত্তি প্রস্তর উদ্বোধন চাঁদপুরের জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল। সব শেষে সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর চাপাতলি গ্রামে নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
