
চাঁদপুর: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) সকালে পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন চাদঁপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) কাজী মোঃ আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আসাদুজ্জামান, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, পৌর কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জামাল হোসেন ও অন্যান্য সদস্যবৃন্দ।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
