শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর প্রফেসর পাড়ায় কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের (এসপিও) এম এ হান্নানের বাসার শিশু গৃহকর্মী অমানষিক নির্যাতনের ঘটনায় দম্পতিকে আটক করছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টায় মডেল থানার অফিসার ইনচার্য মামুনুর রশিদের নির্দেশে তাদেরকে আটক করা হয়। নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী নিপা আক্তার(৯) মঙ্গলবার সদ্ধায় সেই বাসা থেকে পালিয়ে আসের পর চাঁদপুর সরকারি সংলগ্ন হেটেল আকবরির সামনে থেকে কান্নরত অবস্থায় গাজী ফার্নিসারের মালিক উদ্ধার করে থানায় খবর দেয়। এদিকে শিশু নিখোঁজ হয়েছে এই মর্মে কৃষি ব্যাংকের কর্মকর্তা ও তার স্ত্রী মুক্তা বেগম থানায় এসে গত বুধবার একটি সাধারণ ডায়রী করেন। পুলিশ পরো ঘটনা জানতে পেরে দম্পতীদের থানায় আসেত বলেন। এসময় উদ্ধারকারী গাজী ফার্নিসারের মালিক হানিফ গাজী শিশুগৃহকর্মী নিপাকে থানায় নিয়ে আসে। শিশু নিপা কান্নাজরিত কন্ঠে বলতে থাকে আমি এ বাসায় রোজার সময় কাজ করতে আসি। আসার পর থেকে রুটি না বনাতে পাড়ায় ও থালা বাসান ঠিক ভাবে না ধুতে পাড়ায় এম এ হানান, স্ত্রী মুক্তা ও ছোট
ছেলে সাদ বেদম মারধর করতো। মঙ্গলবার বিকেলে আলমারী মুছতে দিলে তা না পাড়ায় মুক্তা বেগম পেটে লাথি দিলে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে আমি রান্না ঘর দিয়ে জান বাঁচাতে বাসা থেকে পালিয়ে আসি। পরে ফার্নিসারের ব্যবসায়ি রাস্তা থেকে উদ্ধার করে তার বাসায় নিয়ে রাখে। আমার গ্রামের বাড়ি নোয়াখালী।
এ ঘটনায় অভিযুক্ত দম্পতি জানায়, তার বড় বোন সুরমা বিগত কয়েক বছর আমার বাসায় কাজ করেছে। সুরমা চলে যাওয়ার পর নিপার বাবা রাজীব তাকে রোজার সময় তাকে কাজ করতে বাসায় দিয়ে যায়। তাকে মারধর করা হয়নি তবে কাজ না করার কারনে বকাঝকা করা হয়েছে।
পুলিশ সুপার শামছুন্নাহার জানায়, শিশু নির্যাতনের বিষয়টি তদন্ত করে দেখছি। যদি অপরাধ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্য মামুনুর রশিদ বলেন, শিশুটিকে উদ্ধার করার পর সে তার নির্যাতনের বিষয়টি স্পষ্ট ভাবে বলেছে। তবে শিশুটিকে মারধর করা ঠিক হয়নি। আমার বিষয়টি তদন্ত করে দেখবো। উল্লেখ্য শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনাটি সংবাদমাধ্যমে প্রচার করার জন্য একটি মহল চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

