
স্টাফ রিপোর্টার:
পৌর এলাকার ৩নং কয়লাঘাট বস্তি এলাকার নিলু বেগমের বাড়ি থেকে ৪ জুয়াড়ী আটক। আটককৃত জুয়ারীরা হলো, অপু, তাহের, সফিক, ইসমাইল। জানাযায়, শুক্রবার রাতে ১০টায় কয়লাঘাট বস্তি এলাকার নিলু বেগমের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৪ পেশাদার জুয়ারীকে আটক করেছে ডিবি পুলিশ। প্রতিদিনের ন্যায় রাত ১০টার পর নিলু বেগমের ঘর ভাড়া নিয়ে ১দল জুয়ারী ঐ ঘরে জুয়া চালাতো। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জুয়ারী লাখ লাখ টাকার জুয়া খেলতো এবং মাদক সেবন করতো। এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিরা এর প্রতিবাদ করতে তাদের বিভিন্নভাবে হুমকি দেয়। এবিষয়ে গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেড়া ভেঙ্গে জুয়ারীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় জুয়ারীদের ধাওয়া করে ৪জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ৪ জুয়ারীকে শনিবার আদালতে প্রেরণ করে। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ঐ এলাকার বিভিন্ন ঘরে দেহ ব্যবসা, মাদক সেবন ও বিক্রি, জুয়ার আসর চলে। তাই পুলিশ সুপার এলাকায় প্রতিনিয়ত অভিযান চালালে এ এলাকা থেকে বিভিন্ন অসামাজিক কর্মকান্ড থেকে এলাকার যুবকরা রক্ষা পাবে।
