চাঁদপুরে গৃহবধু অপহরনের ঘটনায় মুল হোতাসহ ৫ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার সকাল ১১ টায় মডেল থানার এসআই সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদ্রাসা রেডের মিজি বাড়ির ভারাটিয়া বাসা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকর্কতরা হল, স্বামী সুমন মোল্লা(২৮) , দেবর রিপন(২৮),লিপি বেগম(৩৫), মেয়ে জানাত আক্তার(১৫),নান্নু গাজি(৫৫),। পুলিশ জানায়, শহরের বড়স্টেশন যমুনা রোডের রফিক চকিদারের মেয়ে রেশমা আক্তারের সাথে দেড় বছর পূর্বে সুমন মোল্লার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমন স্ত্রীকে রেখে ঢাকায় চলে যায়। দির্ঘদিন তাকে না পাওয়ায় কয়েকদিন পূর্বে রেশমা আক্তার তার মা ও দেবর রিপনকে নিয়ে সুমনকে খোঁজার জন্য ঢাকায় যায়। সেখানে দেবর রিপন তাদেরকে রেখে পালিয়ে যায়। গত সোমবার সকালে দেবর রিপন মোবাইলে রেশমা আক্তারকে ফোন করে বড় ভাই সুমনের খোঁজ মিলেছে বলে তাকে নিয়ে যায়। পরে রেশমকে অপহরন করে মতলবে নিয়ে আটকে রাখে। গতকাল দুপুরে মতলব থেকে রেশমা তার বাবার মোবাইলে ফোন করে তাকে আটকে রেখেছে বলে জানায়। সেই খবর পেয়ে রেশমার মা সাহিদা বাদি হয়ে মডেল থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ সকালে মাদ্রাসা রোড থেকে রিপোনের শ্বাশুরি,শ্বশুর,শালিকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের আটকের খবর পেয়ে রিপন ও তার ভাই সুমন ঢাকা থেকে চাঁদপুরে এসে মডেল থানায় আসলে তাদেরকেও পুলিশ আটক করে। অপহিৃতা রেশমার বাবা জানায়, রেশমাকে তার দেবর রিপন মোবাইলে ফোন করে স্বামী সুমনের খোঁজ মিলেছে বলে মতলব নিয়ে যায়। পরে রেশমা মোবাইলে ফোন করে তাকে আটকে রেখেছে বলে জানায়। এর কিছুক্ষন পর রেশমার দেবর রিপন ফোন করে হুমকি দেয়। এ ঘটনা মডেল থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তাদেরকে আটক করে। তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য দালালচক্ররা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

