চাঁদপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে মনির হোসেন গাজী নামে এক যুবককে মারধর করে রক্তাক্ত জখম করেছে।
ছিনতাইকারীরা যুবকের সাথে থাকা নগদ টাকা ,মোবাইল সহ সর্বস্ব লুট করে নেওয়ার ঘটনা ঘটেছে।
এই ঘটনায় পুরান বাজার পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সিরাজ বকাউল ও তাফাজ্জল হোসেন তাপু নামে দু’জনকে আটক করে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আটটায় চাঁদপুর পৌরসভার ২ নং ওয়ার্ড মধ্য শ্রীরামদী মধুসূদন মাঠের কোনায় মোবাইলের টাওয়ারের নিচে।
আহত মনির হোসেন গাজীর বড় ভাই দেলু গাজী জানায়,ভাই মনির হোসেন ব্যবসায়িক টাকা নিয়ে বাড়ি আসার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা তাফাজ্জল হোসেন বকাউল, জুয়েল খান, সোহেল বকাউল সহ কয়েকজন ঘটনাস্থলে তারপর গতিরোধ করে।এসময় ছিনতাইকারী চক্ররা মনির হোসেন গাজীর সাথে থাকা নগদ টাকা মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে বাধা দিলে তারা তাকে ব্যাপক মারধর করে শরীরের রক্তাক্ত জখম করে। মনির হোসেন গাজী দুটি চোখ ব্যাপক আঘাত প্রাপ্ত হয়।
খবর পেয়ে পুরানবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার সাথে জড়িত মূল হোতা তাফাজ্জল হোসেন ও সিরাজ বকুলকে আটক করে নিয়ে আসে।
এদিকে আহত মনির হোসেন গাজীকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানায়, আহত মনির হোসেন গাজী শরীরে জিআই পাইপ দিয়ে ব্যাপক মারধর করেছে। তার দু’টি চোখ সহ ছেলে বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়েছে।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আহতদের পরিবার।
শিরোনাম:
শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
