
রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরে (ফ্লোর পরিষ্কার করার) ঝাঁড়ুর মাথায় জাতীয় পতাকা লাগিয়ে অবমাননার দায়ে এক ব্যবসায় প্রতিষ্ঠান কে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত শহরের কুমিল্লা রোডের লতা-পাতা ফ্যাশন কে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাস। এদিন শহরের কালিবাড়ি মোড়, হকার্স মার্কেট, নতুন বাজার, ছায়াবানি রোডসহ বিভিন্ন স্থানে জাতীয় পতাকা নিয়ম অনুযায়ী সঠিকভাবে লাগানো হয়েছে কি না তাও মনিটরিং করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী প্রমুখ।
