২০ দলীয় জোট তথা বিএপির ডাকা সকাল-সন্ধা চাঁদপুরে হরতাল চলাকালীন সময় নাশকতা চেষ্টার অভিযোগে চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির আবদুর রহিম পাটোয়ারীসহ ৯ বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১১টায় শহরের মাদ্রাসা রোড এলাকা থেকে মডেল থানার এএসআই আহসানুরজ্জামান লাবু অভিযান চালিয়ে জেলা নায়েবে আমীর আবদুর রহিমকে আটক করে। এছাড়াও বাকীদের জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকিদের আটক করে পুলিশ। বিএপির ডাকা সকাল সন্ধা হরতাল চলাকালে চাঁদপুরে কোন ধরনের নাশকতা সৃষ্টি হয়নি। শহরের প্রতিটি মোড়ে ছিল পুলিশের কঠোর অবস্থান। সকালে জামায়াত শিবিরের নেতারা হরতাল সমর্থনে মিছিল করার চেষ্টাকালে পুলিশ অভিযান চালায়। এসময় নায়েবে আমির আবদুর রহিম পাটোয়ারীকে মিশন রোড় থেকে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কাঈয়ুম জানান, জামায়াতের জেলা নায়েবে আমিরের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির লক্ষে ব্যপক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। এসব ঘটনায় চাঁদপুর মডেল থানায় ১২টি মামলায় কয়েক হাজার ব্যাক্তিকে আসামী করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

