
স্টাফ রিপোটার॥ চাঁদপুরে এক দল সন্ত্রাসী প্রকৃতির যুবক রেলওয়ে কর্মচারী এরশাদ মিয়াকে পিটিয়ে আহত করে তার স্ত্রীকে শ্লীলতাহানীর চেস্টা চালিয়েছে, এবং তার বাসায় প্রবেশ করে মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায়, রাত সারে ১১টায় ও বুধবার সকালে শহরের কাঁচ্চা কলনী এলাকার গ্যাং হাট রেলওয়ে কোয়াটার নং ই/৬- বাসাটিতে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ করেছে রেলওয়ে কর্মচারী আহত এরশাদ মিয়া।
অভিযোগ থেকে জানা যায়, রেলওয়ে কর্মচারী এরশাদ মিয়া বিগত প্রায় ৩৬ বছর ধরে চাঁদপুর রেলওয়ে এলাকার কাঁচ্চা কলোনীর গ্যাং হাট কোয়াটার নং ই/৬- এ বাসায় বসবাস করে যাচেছন। এক বছর পূর্বে তিনি অবসর গ্রহন করেন। তার পর মাস্টার রোলে অস্থায়ী হিসেবে চাঁদপুর-লাকসাম রেলপথের গেইট ম্যান হিসেবে চাকরী করে যাচেছন। গত সোমবার ৩০ অক্টোবর পরিবারের লোকদের নিয়ে বাড়ীতে যান। ৩১ অক্টোবর বাড়ি থেকে এসে দেখতে পান তার ঘরের তালার উপর আরেকটি তালা। কিছুক্ষন পর এলাকার সন্ত্রাসী প্রকৃতির যুবক মো: রুবেল পিতা রুহুল আমিন ফিটার ১০/১৫ জন সন্ত্রাসী যুবকসহ এসে এরশাদকে বাসাটি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে চলে যায়। একই দিন রাত অনুমান সারে ১১টায় রুবেল পুনরায় একদল যুবকসহ এসে বাসাটি না ছাড়ায় রেলওয়ে কর্মচারী এরশাদকে বেদম ভাবে পিটিয়ে আহত করে এবং রুবেল ও তার সহযোগিরা তাদের মালামাল বাসায় রেখে হুমকি দিয়ে চলে যায়। গতকাল বুধবার সকাল ৭টায় বাসানা ছাড়ায় পুনরায় রুবেল ও তার দলবলসহ এরশাদ মিয়াকে গলা চেপে ধরে শ^াস রোধের চেস্টা চালায়। সময় তার স্ত্রী এগিয়ে আসলে তাকে শ্লিলতাহানির চেস্টা করে। তখন এলাকাবাসী ছুটে আসলে তারা ঘরে প্রবেশ করে ঘরে থাকা নগদ টাকা,একটি ল্যাপটপ ও স্বর্ন অলংকার নিয়ে হুমকি দিয়ে চলে যায়।
