শাহরিয়ার খান কৌশিক,
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনে উপর ১২ টি মামলা দায়ের ও ৮টি মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ।
শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যে সকল মোটরসাইকেল ও যানবাহনের কাগজপত্র নেই সেগুলো জব্দ করা হয়। এছাড়া যে সকল মোটরসাইকেলের কাগজপত্র ডেট ফেল হয়েছে সেগুলো মামলা করা হয়।
অভিযান পরিচালনা করেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট রবিউল, সুব্রত, সোলাইমান, এএসআই মোজাম্মেল সহ ট্রাফিকের অন্য সদস্যরা।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট রবিউল জানায়, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে পুলিশের বিশেষ অভিযানে ১২ টি মামলা ও ৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ সুপার জিহাদুল কবির এর নির্দেশে ট্রাফিক পুলিশ এই অভিযান পরিচালনা করছে। অবৈধ যানবাহনের উপর এই অভিযান অব্যাহত থাকবে।
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে অবৈধ যানবাহন জব্দ ও অনেক মামলা দায়ের করা হয়েছে।
