
স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে ট্রেনের নীচে পড়ে ৬০ বছরের এক বৃদ্ধ ৩ টুকরো হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে,বুধবার রাত ৭টায় চাঁদপুর-লাকসাম রেলপথের বলাখাল নামক এলাকায় । ঐ এলাকার আ: খালেক জানান, ডেমো টেনটি যাওয়ার সময় বৃদ্ধ রেলপথ পার হওয়ার সময় টেনের নীচে পড়ে ঘটনাস্থলে ৩ টুকরো হয়ে মারা যায়।এ ঘটনার সত্যতা শীকার করেছেন,বলাখাল রেল কর্মকর্তা মফিজুর রহমান।
চাঁদপুর রেলওয়ে থানার ওসি উছমান গনি পাঠান জানান,ঘটনান পর পর ঘটনাস্থলে এস.আই.আ: ছাওার গিয়ে লাশ উদ্বার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের কোন সনাক্র না হলে আনজুমানে খাদেমুল ইনসানের মাধমে লাশ দাফন করা হবে। এ বেপারে রেলওয়ে থানায় ১টি অপমূতু মামলা দায়ের করা হয়েছে।
