চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় গত ২ দিন (বৃহস্পতিবার ও শুক্রবার) এর অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে প্রায় ৬শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃতরা হলেন : মোবারক বেপারী (২২) পিতা- শামছুল বেপারী, সাং- মধ্যম বাগাদী (বেপারী বাড়ি) থানা ও জেলা- চাঁদপুর।
তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে অভিযানকালে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শাহরাস্তি উপজেলা এলাকায় মাদক বিরোধী অভিযান করে ২১৫ পিস ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম (৪৬) পিতা- মৃত ওমর আলী গ্রাম- নাহারা থানা- শাহরাস্তি জেলাঃ চাঁদপুর। শাহরাস্তি থানায় মামলার এজাহার দায়ের করা হয়েছে। হাজিগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান করে নব্বই পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন।
এ সংক্রান্তে হাজিগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। চাঁদপুর পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে, জেলা গোয়েন্দা (ডিবি’র) ওসি মামুনুর রশিদের তত্ত্বাবধানে, এসআই অনুপ চক্রবর্তী ও এসআই মোঃ মামুনুর রশিদ সরকার পৃথক সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার ও শুক্রবার অভিযান কালে তাদেরকে আটক করে। জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) আইডি থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
