শওকতআলী॥ তাবলীগের বয়ান শোনা হলো না বৃদ্ধ মিছির আলীর। ঘাতক ট্রেন কেড়ে নিল তার প্রান। চাঁদপুরে তাবলীগ জামাতের মারকাছে যাওয়ার সময় চাঁদপুর-লাকসাম রেলপথে হাজী মো: মিছির আলী হাজরা (৭৫)নামে এক বৃদ্ধের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর অনুমান সাড়ে ৫টায় চাঁদপুর-লাকসাম রেলপথে শহর তলীর ঘোড়ামারা আশ্রায়ন প্রকল্প এলাকায়। মিছিল আলী সদর উপজেলার ১নং বিষ্ণপুর এলাকার ধরপদ্দি গ্রামের মৃত হাজী মেহের উল্লাহ হাজরার ছেলে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,চাঁদপুর শহর তলীর ঘোড়ামারা আশ্রায়ন প্রকল্পের নিকটে অবস্থিত তাবলীগ জামাতের মারকাছ। সেখানে প্রতিদিন তাবলীগ জামাতের বয়ান হয়ে থাকে। বৃদ্ধ মিছিল আলীতাবলীগ জামাতে সদস্য হিসেবে অন্য দিনের মত সাপ্তাহিক তাবলীগ জামাতের বয়ান শুনারজন্য ঘোড়ামারা আশ্রায়ন প্রকল্পের নিকট তাবলীগ জামাতের মারকাছে যাচিছল। রেললাইন পাড়াপার হওয়ার সময় চাঁদপুর-লাকসাম রেলপথে চলাচল কারী আন্ত:নগর মেঘনা এক্যপ্রেস ট্রেনের নীচে পড়ে তিন খন্ডিত হয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানায়। চাঁদপুর রেলওয়ে থানার এ এস আই মো: কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ লাশটি উদ্বার করে রেলওয়ে থানায় নিয়ে আসে। পরে শনিবার বিকেলে লাশটি ময়না তদন্ত শেষে তার ছেলে মোরশেদ আলমের নিকট হস্তান্তর হয়েছে। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হযেছে। মামলা নং১।
চাঁদপুর নিউজ সংবাদ
