চাঁদপুর শহরের খাবারের হোটেলগুলোর মধ্যে অন্যতম পরিচিত দি ক্যাফে ঝীল।শহরের ইলিশ চত্বর ও নতুন বাজারে রয়েছে এর দুটি শাখা। প্রতিদিনই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই রেস্টুরেন্টটি।এই রেস্টুরেন্টটি প্রতিনিয়তই তৈরি করছে বিভিন্ন রকমের বাহারী খাবার।
নিম্ম থেকে উচ্চ পর্যায়ের সকল শ্রেণী পেশার মানুষই এই রেস্টুরেন্ট এর গ্রাহক।প্রতিদিন প্রায় ৭০ কেজি ব্রয়লার ও ১০কেজির মত মাংস চলে গ্রীল আর সীক কাবাব ও মাংসের চাপ তৈরি কাজে।যা ক্ষেতেও বেশ সুস্বাদু।
কিন্তু গতকাল দুপুরের পরে সেখানে গিয়ে সমজমিনে দেখা যায় ব্রয়লারের মুরগী দিয়ে তৈরি গ্রীল ও গরু বা মহিষের মাংস দিয়ে তৈরি সীক কাবাব ও মাংসের চাপ তৈরির কাজে ব্যবহৃত মাংসে মিশানো হচ্ছে ভয়াবহ কাপড়ের রং।যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।এই বিষাক্ত ক্যামিকেলের রং মূলত ব্যবহার করা হয় বিভিন্ন কাপড়কে রং কারার কাজে।
নাম প্রকাশে অনিচ্ছুক এই হোটেল কর্মচারী বলে এখানে মহিষের মাংসকে লালচে বা গাড় কালার করার জন্যই এই রংঙ্গের ব্যবহার করা হয়।এছাড়াও ব্রয়লার মুরগীর দিয়ে তৈরি গ্রীলেও চকচকে লালচে কালার করার জন্য এই রং ব্যবহার করা হয়।দি ক্যাফে ঝীল কতৃপক্ষের এই দায়িত্বহীন কাজের জন্য ভোক্তারা যেমন প্রতারিত হচ্ছে, তেমনি দিনদিন নানামুখী মরনব্যাধী সহ ক্যানসারে আক্রান্ত হবার আশঙ্কা রয়েছে।তাই দি ক্যাফে ঝীলসহ চাঁদপুরের সকল খাবারের হোটেল বা রেস্টুরেন্টএ প্রসাশনের নজরদারি বাড়ানো প্রয়োজন। যাতে আর কোন সাধারণ মানুষ খাবারের সাথে এমন বিষাক্ত রং সেবন করতে না হয়।
