
মিজান লিটন ॥
চাঁদপুরের দু’ সাংবাদিক সড়ক দূর্গটনায় আহত হয়েছে। দৈনিক মতলবের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আমাদের কুমিল্লার চাঁদপুর জেলা প্রতিনিধি কে.এম. মাসুদ এবং দৈনিক চাঁদপুর বার্তার চীফ ফটোগ্রাপার মোঃ আলমগীর হোসেন। আজ চাঁদপুর কুমিল্লা মহাসড়কের মঠখোলা মাজার এলাকায় মোটর সাইকেল যোগে আশিকাটি এলাকায় সংবাদ সংগ্রহের জন্য যাওয়ার পথে সড়ক দূর্ঘটনার স্বীকার হন। কে.এম. মাসুদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সে বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাদিন রয়েছে। অপরদিকে আলমগীর প্রথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়। এ সংবাদ পাওয়ার পর চাঁদপুরের সাংবাদিকরা তাদেরকে দেখতে হাসপাতালে যায় এবং তাদের সু-স্বাস্থ্য কামনা করা হয়।
