
চাঁদপুরে নতুন করে আরও ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫শ’ ৭০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪শ’ ২৮ জন। আর দিনের সুস্থ রোগীর সংখ্যা হলো ৬ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
সূত্র থেকে জানা যায়, গতকাল ৭ ডিসেম্বর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৪২টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। এসব স্যাম্পল রোববার সংগ্রহকৃত। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল সোমবার এ রিপোর্ট প্রকাশিত হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয় ২ জনের, বাদ বাকি ৪০ জনের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১ জন ও মতলব দক্ষিণ উপজেলার ১জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৮০ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৬২ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
