
চাঁদপুরে নতুন আরো ৪০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ১৬৭ জনের স্যাম্পল পরীক্ষার রিপোর্টে ৪০ জনের পজিটিভ আসে। এই ১৬৭ স্যাম্পলের মধ্যে ঢাকা চাইল্ড রিচার্স ফাউন্ডেশনের ২০টি আর বাদবাকী ১৪৭ টি চাঁদপুরের ভাষাবীর এমএ ওয়াদুদ পিসিআর ল্যাবে করা টেস্ট রিপোর্ট। এর মধ্যে চাঁদপুরের ল্যাবে বুধবারে টেস্ট করা হয় ৯২টি স্যাম্পল আর গতকাল করা হয় ৫৫টি। গতকাল সংগ্রহ করা স্যাম্পলের রিপোর্ট রাত সাড়ে ৮টার মধ্যেই পাওয়া গেছে।
এদিকে গতকাল নতুন করে আরো ২০ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১৯, মতলব দক্ষিণে ১, মতলব উত্তরে ২, ফরিদগঞ্জে ৬, হাজীগঞ্জে ৫, কচুয়ায় ৪ ও শাহরাস্তিতে ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে মৃত ১ জন রয়েছেন। তিনি হচ্ছেন মতলব উত্তর উপজেলার পলাশ (৩৫)। মৃত এ ১ জনসহ এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৭৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১১১৫ জন। এখনো চিকিৎসাধীন ৬২৮ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানায়, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৮২৬ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭২২, মতলব দক্ষিণে ১৯৮, ফরিদগঞ্জে ২১০, শাহরাস্তিতে ১৭৫, হাজীগঞ্জে ১৭৬, মতলব উত্তরে ১৪১, হাইমচরে ১২৭ ও কচুয়ায় ৭৭ জন।
জেলায় মোট ৭৫ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১, হাজীগঞ্জে ১৭, ফরিদগঞ্জে ১০, মতলব উত্তরে ১০, কচুয়ায় ৬, শাহরাস্তিতে ৭, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।
সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ জানান, বৃহস্পতিবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৬৬৮৬টি। রিপোর্ট এসেছে ৬৬০৯জনের। রিপোর্ট অপেক্ষমান ৭৭টি।
