
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল বুধবার চাঁদপুরে ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবে ৩৯টি স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ রিপোর্ট ছিলো ২ জনের। বাদবাকি রিপোর্ট নেগেটিভ আসে। এই স্যাম্পলগুলো গত মঙ্গলবার সংগৃহীত। গতকাল সকালে এবং দুপুরে এগুলো পরীক্ষা করে সন্ধ্যায় রিপোর্ট প্রকাশ করা হয়।
সূত্র থেকে আরো জানা যায়, চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭৭ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৯৬ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
