
রফিকুল ইসলাম বাবু : নৌ-যান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছে চাঁদপুর নৌ-বন্দর। ভোর থেকেই নৌ-পথে চাঁদপুর থেকে সকল রুটে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। নৌ-শ্রমিকদের ন্যুনতম মজুরী ১১ হাজার টাকা এবং সরকারি কর্মচারীদের ন্যায় সুযোগ-সুবিধা বৃদ্ধি, নৌ-পথে অবৈধ চাঁদাবাজি, অবৈধ ইজারা বন্ধ, পাইপ লাইনের মাধ্যমে জ্বালানী তেল বিরোধী শিল্পনীতি বাতিলসহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। নৌ-ধর্মঘটের কারণে চাঁদপুর থেকে ঢাকা, নারায়নগঞ্জ, বরিশাল, খুলনা, ভোলাসহ অন্তত ২০টি রুটে যাত্রীবাহি লঞ্চসহ সকল ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে শ্রুমিকদের ডাকা ধর্মঘটের কারণে চাঁদপুর লঞ্চঘাটে আসা যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীরা অবিলম্বে নৌ-যান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছেন। নৌ-ধর্মঘটের কারণে চাঁদপুর নৌ-বন্দরে কর্মরত কয়েকশ’ শ্রমিক এখন বেকার অবস্থায় রয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
