চাঁদপুরে পাগলা কুকুরের আক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়তই পাগলা কুকুরের আক্রমণের শিকার হয়ে চিকিৎসা নিতে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে রোগীরা আসছে। গত ৪ দিনে প্রায় ২০ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে। ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত কুকুরের আক্রমণের শিকার হয়েছে যারা ঃ হোসনেয়ারা বেগম (২২), ইমন (১০), সালাহউদ্দিন (১০), নুরে আলম (১৩), জামিলা (২৩), হাজেরা (১৩), মজিবুল্যাহ (৫০), খাজা আহমেদ (৪৫), রাশেদা বেগম (৩০), সোহাগী (৬), হারিছ মিয়া (৪৫), মিশু মনি (৬), খোরশেদ আলম (৫), সানাউল্যা (৫০), সকিনা (১৩), ওহাব (৬), সাইফুল (৮), কালু (১৪)ও খায়রুল (৭০)। চাঁদপুর শহরের পাশাপাশি আশপাশের প্রত্যন্ত অঞ্চলে গুলোতে পাগলা কুকুরের আক্রমণ বেড়েছে। চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের জলাতঙ্ক ভেকসিন বিভাগের চিকিৎসা রেজিস্টার থেকে তথ্য পাওয়া যায়। কুকুরের কামড়ে সবচে’ বেশি আক্রান্ত হয়েছে শিশুরা। অনেক শিশুরাই কুকুরে কামড়ে হাত ও পায়ের মাংস নিয়ে গেছে। এসব কুকুরের আক্রমণ থেকে পৌরবাসী মেয়রের ও ইউনিয়নবাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সু-দৃষ্টি কামনা করছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

