চাঁদপুর শহরের পুরানবাজার পূজা মন্ডপে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে দূর্বৃত্তরা । ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় পুরানবাজার দাসপাড়া ও হরিসভা পূজা মন্ডপে। এ ঘটনায় এএসপি হেড কোয়াটার সাকিল আহাম্মেদের নেতৃত্বে পুরানবাজার ফাঁড়ি পুলিশ ও মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভিবিন্ন স্থান থেকে ৯ জনকে আটক করে। আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতে হাজির করলে, আদালত তাদেরকে জেলা কারাগারে ্েপ্ররন করে। এ ব্যাপারে পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ ও প্রত্যক্ষ দশীরা জানায়, পুরানবাজারে দাসপাড়াসহ সকল স্থানে শান্তিপূর্ন ভাবে পুজার অনুষ্টান চলছিল। একদল যুবক স্প্রিকারে মিউজিক ও সংঙ্গীত বাজানো ও মদ্যপপান করে নাচাতে গেলে বাঁধা দেওয়ায় এই সংঘর্ষে লিপ্ত হয়। মূহুর্তের মধ্যে যুবকরা দেশিয় অস্ত্র নিয়ে পূজা মন্ডপে হামলা ও ব্যাপক ভাংচুর চালায়। এক পর্যায়ে তারা দূর্গা প্রত্রিমা ভাংচুর করার চেস্টাকালে ডিউটিরত পুলিশ ও কমিউনিটি পুলিশের বাঁধায় প্রত্রিমা ভাংচুর করতে পারেনি। এ সময় দু,দল যুবক দেশিয় অস্ত্র প্রদর্শন করে ধাওয়া পাল্ট ধাওয়া চালায়। এসময় পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে প্রথমে পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ব্যাপক লাঠিচার্য করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং কয়েকজনকে আটক করে। পরে এএসপি হেড কোয়াটার সাকিল আহাম্মেদের নেতৃত্বে পুরানবাজার ফাঁড়ি পুলিশ ও মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পুরানবাজারের রয়েজরোড, মেরকাটিজ রোড, হরিসভা এলাকা সহ ভিবিন্ন স্থানে রাতভর অভিযান চালায়। অভিযান চলাকালে জহির(২০),নাঈম(১৮),হৃদয় খাঁন(১৯),অন্তর হোসেন খাঁন(১৮),ইদ্দিস গাজী(১৮), কাউছার পাটওয়ারী(১৮),শামিম মিয়া(১৯),মিঠু হাওলাদার(২২),ও রাকিব(১৮)সহ ৯জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের ছারিয়ে নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে ব্যাপক তগদির করেও ব্যার্থ হয়। পরে পুলিশ তাদেরকে আদালতে প্রেরন করে। মডেল থানার অফিসার্স ইনচার্জ মামুনুর রশিদ জানান, পূজা মন্ডপে কিছু মুসলমান ছেলে বেসমাল হয়ে মরিচ বাতি ছিড়ি ফেলে, পরিস্থিতি খারাপ করে ফেলে। ঐ সময় তারা কয়েকটি সিএনজি স্কুটার ও অটিা রিকসা ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে কোটে প্রেরন করে। ঘটনার সাথে জড়িত বাকিদেরকে তদন্ত পূর্বক আটক করে ব্যাবস্থা নেওয়া হবে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

