প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটক্তিকারী এক সরকারি চিকিৎসক এখন চরম বেপরোয়া। জেলার শাহরাস্তি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ আদিল উদ্দিন কর্মস্থলে থাকছেন না। ইচ্ছেমত হাসপাতালে যাওয়া আসা করেন এমন অভিযোগ স্থানীয় ভাবে পাওয়াগেছে। গত ১৫ ফেব্রুয়ারী রোববার কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপুস্থিত থাকায় তাকে শোকজ করা হয়। তিনি সেই শোকজের জবাব ১৯ ফেব্রুয়ারীতে দেন। উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মানিক লাল মজুমদার জানান, ১৫ ফেব্রুয়ারী রোববার ডাঃ আদিল উদ্দিন কর্মস্থলে না আসায় তাকে শোকজ করা হয়েছে। সূত্র জানায়, নানা অনিয়মের কারণে আদিল উদ্দিন গেল বছরের দেড় মাসের বেতন তুলতে পারেননি। বিএনপি-জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাব জেলা কমিটির নেতা ডাঃ আদিল উদ্দিন কর্মস্থলে না থেকে হাজীগঞ্জ ও চাঁদপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে অপারেশন করে চলছেন। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১২ সালের ৭ অক্টোবর জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) এর বিপরীতে মেডিকেল অফিসার হিসেবে ডাঃ আদিল উদ্দিন যোগদান করেন। এখানে যোগ দেওয়ার পর থেকেই হাসপাতালের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও রোগীদের সাথে দূর্ব্যবহারের অভিযোগ রয়েছে। অতি সম্প্রতি বিএনপি-জামায়াত পন্থী এই চিকিৎসক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবুকে কু-রুচিপূর্ণ মন্তব্য করেন। এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আদিলের অনিয়মের বিষয়টি সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদারের দৃষ্টিতে ইতোমধ্যে আনা হয়েছে। একটি নির্ভরসূত্রে জানাগেছে, আদিলের অনিয়ম, প্রধানমন্ত্রীকে নিয়ে কুটক্তির বিষয় প্রধানমন্ত্রীর কার্যালয়েও পৌঁছেছে। এ বিষয়ে চাঁদপুর জেলা বিএমএ এর নেতৃবৃন্দকে জানানো হয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
মাকে হত্যা করে ‘নাটক’ সাজান ছেলে
চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার... বিস্তারিত
আগামী ২৮ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে পালিত... বিস্তারিত
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

