সাইফুল ইসলাম (সুমন), কচুয়া।।
আগামী পহেলা এপ্রিল চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বুধবার বিকাল ৩ টায় কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ কবির হোসেনের পরিচালনায় চাঁদপুর ষ্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষ্যে পরামর্শ মূলক বক্তব্য রাখেন – উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি শহিদ দর্জি ও আমির হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ জালাল প্রধান, সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান, কৃষকলীগের সাধারন সম্পাদক প্রানধন দেব, মহিলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ ও সাধারন সম্পাদক তাসলিমা চৌধুরী, পৌর আওয়ামীলীগের আহবায়ক আক্তার হোসেন সোহেল ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল ও বর্তমান সভাপতি ইব্রাহীম খলিল বাদল এবং সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আয়োজিত জনসভাকে সফল করার উদ্দেশ্যে ব্যাপক কর্মসূচি ঘোষনা করা হয়। এ লক্ষ্যে কচুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে মনিটরিং কমিটি গঠন করা হয়।
