
শওকত আলী:
চাঁদপুর শহরের জোড় পুকুর পাড় এলাকায় সাবরিনা আফরিন রিয়া (১৪) নামে স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ঈদের দিন সন্ধ্যায় নিজ বাসায়। খবর পেয়ে রাতে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। সাবরিনা আফরিন রিয়া ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিতপুর ইউনিয়নের শফিকুল ইসলামের মেয়ে। সে আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ছাত্রী শাখার ৮ শ্রেণীর ছাত্রী ছিল। এ ঘটনায় ৩জনকে আটক করা হয়েছে।
রিয়ার পিতা শফিকুল ইসলাম জানায়, ঈদের দিন ২টার দিকে রিয়ার বড় ভাই নাজমুল তাকে তার বান্ধবী খাদিজার কাছে দিয়ে আসে। বিকেলে রিয়া বাসায় এসে তার কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যা ৬টার দিকে বান্ধবী খাদিজার মা বাসায় এসে রিয়া কেমন আছে, কি করছে বললে রিয়ার ঘরের দরজা বন্ধ দেখতে পাই। পরে দরজার ফুটো দিয়ে রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এ বিষয়ে বান্ধবী খাদিজার মা রাবেয়া বেগমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কাছে কোন কিছু বলতে পারবে না বলে অপারগতা প্রকাশ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই প্রহলাদ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত রিপোট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মাহবুবুর রহমান মোল্লা জানায়, আমাদের তদন্ত চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য বান্ধবী খাদিজা, পিতা রহমান গাজী ও মা রাবেয়া বেগম কে আটক করা হয়েছে।
