
রফিকুল ইসলাম বাবু ॥
ষোড়শ সংশোধনী রায় নিয়ে বিএনপি জামায়াতের তৎপরতার প্রতিবাদে ও রায়ে অযাচিত আপত্তিকর মন্তব্য করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ। আজ রবিবার দুপুরে সারা দেশের ন্যায় চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এ কর্মৃসূর্চী পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. বিনয় ভূষন মজুমদার। সাবেক সভাপতি এড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান ভূঁইয়া, এড. আলহাজ্ব মোবারক হোসেন, এড. বদিউজ্জামান কিরন, এড. হেলাল উদ্দিন, এড. শাহ আলম। এ সময় জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. সাইয়েদুল ইসলাম বাবু, এড. জসিম উদ্দিন পাটওয়ারী, এড. জাহিদুল ইসলাম রোমান, এড. হাবিবুর রহমান লিটু, এড. দেবাশীষ কর মধুসহ অন্যান্য আইনজীবিরা উপস্থিত ছিলেন। সমাবেশে আগামী ১৬ ও ১৭ আগষ্ট আদালত প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করার ঘোষনা করা হয়।
