
চাঁদপুর সংবাদদাতা: চাঁদপুরে মাদক বিক্রেতা,সেবনকারীও মলম পাটির নেতা মজিবুল হক(২৫)কে বাকীতে সিগারেট না দেওয়ায় এক পান দোকানদারকে রড দিয়ে মাথা ফাঁটিয়ে ও শরীর রক্তাক্ত জখম করা হয়েছে পিটিয়ে। ঘটনাটি ঘটেছে,গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় শহরের নৌ-টার্মিনাল এলাকায়। এ ঘটনায় নৌ- পুলিশের পুলিশ সুপার সুভ্রত হালদারের নির্দেশে পুলিশ
পৌর কাউন্সিলন আলম বেপারীর পুত্র মজিবুল হক মজিবকে আটক করে। এলাকা বাসী রাতেই গুরুত্বর আহত আবদুল হক চোকদার(৪৫)কে মুমুর্ষু অবস্থায় উদ্বার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলা করার পর পুলিশ আলম বেপারীর পুত্র মজিবুল হক মজিবকে বৃহস্পতিবার আদালতে হাজির করলে আদালত তাকে জামিন না মনজুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। এলাকাবাসী জানান,আবদুল হক টামিনালে প্রতিদিনের মত পান সিগারেট বিক্রি করছিল। মজিব তার কাছ থেকে দীর্ঘ দিন বাকী নিয়ে টাকা দেয়না। ঘটনার দিন সিগারেট বাকী চাইলে বাকী না দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে দোকানদার কে পাশর্^বতী স্থান থেকে রড এনে আঘাত করে মাথা ফাটিয়ে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক রক্তাক্ত জখম করে। এ সময় নৌ-টার্মিনাল এলাকায় নৌ- পুলিশের পুলিশ সুপার সুভ্রত হালদার উপস্থিত ছিলেন বলে অন্য দোকানদাররা জানান। পুলিশ সুত্রে জানা যায়, মজিবুল হক মজিব মাদকের সাথে জড়িত রয়েছে। সে সব সময় নেশাগ্রস্থ অবস্থা টার্মিনালে ঘুরা ফেরা করে থাকে। এ ঘটনা নিয়ে নৌ-টার্মিনালে হকারদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে।
