স্টাফ রিপোর্টার:॥ চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাধ্যমে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ আগষ্ট) দুপুরে এ বিদ্যুৎ সংযোগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। এতে করে বিষ্ণুপুর ইউনিয়নে বিদ্যুতের আলোয়ে আলোকিত হলো ৬০টি পরিবার।
এ সময় পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা, চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর সাঙগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা আওয়ামী লীগ এর ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ বাদল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম খানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
