চাঁদপুরে বি.এস.টি.আই অনুমোদন বিহীন দুগ্ধ মাঠার ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং বি.এস.টি.আই অনুমোদন ছাড়া পুরানবাজারের ঘোষপাড়ায় গড়ে উঠেছে ৪টি কারখানা। অস্বাস্থ্যকর পরিবেশের মান নিয়ন্ত্রক ল্যাবে পরীক্ষা ছাড়াই এই মাঠা বাজারজাত করছে। অদক্ষ শ্রমিক দিয়ে কোন রকম মান নিয়ন্ত্রন ব্যবস্থা না রেখে নিজেদের মন গড়া মতো প্রতিষ্ঠানের নাম ও লেভেল লাগিয়ে বোতল জাত করে চাঁদপুরের বিভিন্ন জেলায় এই মাঠা সরবরাহ করা হচ্ছে। এ সকল মাঠার কোন বি.এস.টি.আই অনুমোদন না থাকাতে সরকার যেমন হারাচ্ছে রাজস্ব, তেমনি করে সাধারণ জনগণ খাচ্ছে ধোকা। গতকাল ৭ জুলাই সরজমিনে শহরের পুরানবাজার এলাকার ঘোষপাড়ায় সচিত্র প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। এক একটি কারখানাতে নেই সুষ্ঠু বর্জ্য, ব্যবস্থাপনা, নেই সুষ্ঠু মান নিয়ন্ত্রক ব্যবস্থা, অস্বাস্থ্য পরিবেশে তৈরি হচ্ছে লক্ষ লক্ষ টাকার মাঠা। দুধের মধ্যে পানি মিশিয়ে তৈরি হচ্ছে অর্জিনাল পিউর মাঠা। পুরানবাজারে সকল মাঠার কারখানা গুলো বাড়ির ভেতরে অবস্থিত থাকায় স্বচক্ষে না দেখে বুঝা যায় না যে, কিভাবে তৈরি হচ্ছে অপুষ্টিকর মাঠা। লেভেলের গায়ে ফুড গ্রেইট লেখে এ মাঠা বাজারজাত করা হচ্ছে। সাধারণ মানুষ কিছু না বুঝে হরহামেশায় মাঠা কিনছেন। বিগত কয়েকদিন পূর্বে এ মাঠার বিরুদ্ধে ইনডিপেডেন্ট টিভির ক্রাইম সিরিয়াল তালাশের অনুন্ধানের বেরিয়ে এসেছিল যে, আসল মাঠা কিভাবে তৈরি হয়। বাজারজাত করণ মাঠার গায়ের লেভেলে লেখা হয়, গরুর দুধ, চিনি, পানি ইত্যাদি। কিন্তু মানুষের চোখের আড়ালে রাতের অন্ধকারে তৈরি হচ্ছে ভেজাল টিস্যু, টেসটিং সল্ট, ব্যবহার করে এই মাঠা তৈরি করছে কারখানা মালিকগণ। পুরানবাজার ঘোষপাড়ায় অমর ঘোষের অজয় পিউর মাঠা, কৃষ্ণ ঘোষের স্বজন পিউর মাঠা, শীতল ঘোষের অর্পিতা পিউর মাঠা, শুভংকর ঘোষের বৃষ্টি পিউর মাঠা। এ ৪টি প্রতিষ্ঠান তাদের নিজ বাড়িতে প্রতিদিন মাঠা বোতলজাত করে বাজারে বিক্রি করছে। এদের মধ্যে শীতল ঘোষ তার বাড়িতে গোপন কক্ষে মেশিন বসিয়ে টিস্যু পেপারের মাধ্যমে ভেজাল ছানা তৈরি ও ভেজাল ঘিঁ সহ মাঠা তৈরি খবর পাওয়া যায়। এই প্রতিবেদক তার বাড়িতে প্রবেশের পরেই গোপন কক্ষটি দ্রুত তালা মেরে এরা সরে যায়। এছাড়া প্রাণকৃষ্ণের দীর্ঘদিন যাবত ভেজাল মাঠা তৈরি করে বোতলজাতের মাধ্যমে বাজারে বেশি দামে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ভেজাল মাঠা বিক্রির টাকা দিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছে। তাদের এ মাঠা খেয়ে সাধারণ মানুষ পেটের পিড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে অর্পিতা পিউর মাঠার মালিক শীতল ঘোষের কাছে জানতে চাইলে তিনি বলেন, বোতলজাত মাঠার কোন বি.এস.টি.আই এর প্রয়োজন হয় না। জেলা মার্কেটিং অফিসার মাসিক মাসোয়ারা দিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এব্যাপারে জেলার কনজুমার এসোসিয়েশনের (ক্যাব) এর সভাপতি জীবন কানাই চক্রবর্তী সাংবাদিকদের জানান, যে কোন খাদ্য পন্য প্যাকেটজাত ও বোতলজাত করা হলে অবশ্যই বি.এস.টি.আই এর অনুমোদন লাগবে। পুরানবাজারে মাঠার ব্যাপারে এর আগে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। এসব মাঠার বোতলে বিভিন্ন নাম ব্যবহার করলেও নেই বি.এস.টি.আই. এর স্বারক, (এম.আর.পি) উৎপাদন ও মেয়াদউর্ত্তীণের তারিখ। এ ব্যাপারে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন না করলে অবিলম্বে ভোক্তা অধিকার সংরক্ষনে আমরা মাঠে নামবো। এদিকে জেলা মার্কেটিং অফিসার নিয়াজ মোহাম্মদ রেজাউল করিম জানান, কিছু দিন পূর্বে পুরানবাজারের মাঠা কারখানাগুলোতে অন্য কোম্পানির লেভেল ব্যবহার করে মাঠা বিক্রির অপরাধে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছি। দুগ্ধ জাতীয় পণ্যে বি.এস.টি.আই. এর অনুমোদন প্রয়োজন হয় না এটা ভিত্তিহীন। আমরা বাজারজাত করার জন্য নিজস্ব কোম্পানীর লেভেল ব্যবহার করে ৪টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছি। পাশাপাশি তাদেরকে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বি.এস.টি.আই. এর অনুমোদনের জন্য চট্টগ্রাম যাওয়ার ব্যাপারে তাগিদ দিয়েছি।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

