শওকত আলী ॥ চাঁদপুরে বেদে পল্লীতে ২দিনে ৫শতাধিক গরীব-অসহায় ও দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধা বেদে সদস্য রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে বিকেল ও বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের মেঘনা-ডাকাতিয়া নদীর পাড়ে ২টি স্থানে বসবাসরত শত-শত বেদে পরিবারের সদস্য বৃদ্ধ-বৃদ্ধা ও শিশুদের মাঝে প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চাঁদপুর শাখার ব্যবস্থাপনায় বেদে পল্লীতে এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে বসবাসরত এ সব বেদেদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ দেওয়া হয়। মেঘনার পাড় ও ডাকাতিয়া পাড়ে এ ২দিন এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান। এ সময় ক্যাম্পের পরিচালনায় ছিলেন, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আহসানুজ্জামান মন্টু। ২টি বেদে পল্লীর প্রায় ৫শতাধিক বেদে সদস্যদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরণে চিকিৎসক হিসেবে চিকিৎসা প্রদান করেন, চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের প্রাক্তন আর.এম.ও ডাঃ মোঃ সিরাজুল ইসলামসহ ৫সদস্যের একটি মেডিকেল টিম। এ সময় বেদে পল্লীর অসহায়, দরিদ্র ও দুঃস্থ রুগীদের এ সেবা দেওয়ায় তারা দারুণভাবে উপকৃত হয়েছে বলে উপস্থিত শত-শত বৃদ্ধ-বৃদ্ধা বেদেরা জানান। এ মেডিকেল ক্যাম্পের সহযোগিতায় ছিলেন, ফার্মাসিস্ট মোঃ মোস্তফা কামাল ও সুনিল চন্দ্র দত্ত। উল্লেখ্য, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চাঁদপুর শাখা চাঁদপুরে এভাবে মাঝে মাঝে অসহায় দরিদ্রদের মাঝে বহু বছর যাবৎ ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করে যাচ্ছে বলে সচেতন চাঁদপুর বাসী থেকে জানা গেছে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরে বেদে পল্লীর ৫শতাধিক অসহায়দের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরণ
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
