শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের পূর্ব রামদাসদীতে হত্যার উদ্দেশ্যে ব্যবসায়ী দেলোয়ার শেখ(৪৫)কে কুপিয়ে জখম করার ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২ টায় পুরানবাজার পুলিশ ফাঁড়ির এসআই পলাশ বড়–য়া ও এএসআই মজিবুর সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে রামদাসদী জমরদার পোল এলাকা থেকে মামলার প্রধান আসামী জাকির শেখ(৪০)কে আটক করে।
পুলিশ আসামী জাকির শেখকে আটক করে থানায় নিয়ে আসার পর আসামীকে থানা থেকে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য দালাল চক্ররা ও এলাকার সফিকুর রহমান সফু মেম্বার তবদির করতে দেখা যায়।
আসামীকে পুলিশ আটক করায় মামলার বাদিকে বিভিন্ন মহল থেকে হুমকী দেয় বলে জানিয়েছে ভূক্তভূগির পরিবার।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
