
চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক সোহাগ ও রোজিনা নামে দুই মাদক ব্যবসায়ীকে ৩ মাস করে কারাদন্ড ও ১শ’ টাকা করে ২শ’ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কর্তৃক আয়োজিত চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক ও সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম চাঁদপুর এর নেতৃত্বে সকাল ১১টার দিকে চাঁদপুর সদর থানাধীন তিন নম্বর কয়লা ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মো, সোহাগ খালাসী (২৬),পিতা খাজা খালাশি এবং রোজিনা বেগম (২৬)স্বামী- বাবু ঢালীকে যথাক্রমে ৭০গ্রাম গাঁজা ও ১০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে গ্রেফতারকৃত মাদক সেবনকারীকে ২টি মামলা রুজু করে ৩ মাস করে কারাদন্ড এবং ১শ’ টাকা করে মোট ২শ’ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
পরবর্তীতে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক মাদকবিরোধী বক্তব্য রাখেন সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুর। এ ধরণের অভিযান চলমান থাকবে।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/
