
শওকত আলী
: চাঁদপুরে বেপরোয়া গতিতে প্রতিদিন লাইসেন্স বিহীন অটো রিক্সার দৌরাত্বে পথচারী ও যাত্রীরা প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হচ্ছে ও জীবন হারাচ্ছে। চাঁদপুরে মদ্যপ পান করে অটোরিক্সা চালানোর সময় ২টি অটো রিক্সার মুখো-মুখি সংঘর্ষে চালকসহ কমপক্ষে ৮ জন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, শহরের বড়স্টেশন সড়কের কোর্ট স্টেশন এলাকায় মঙ্গলবার রাত আড়াইটায়। তাৎক্ষনিক এলাকাবাসী আহতদেরকে উদ্বার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে অটো রিক্সা ২টি উদ্বার করে থানায় নিয়ে যায়। খবর নিয়ে পুলিশ সূত্রে জানা যায়, যাত্রী বোঝাই করে ১টি অটো রিক্সা নৌ-টামিনাল থেকে ছেড়ে কোর্ট স্টেশন এলাকার দিকে আসছিল। এ সময় যাত্রী বোঝাই অপর ১টি অটো রিক্সা কোর্ট স্টেশন থেকে বড় স্টেশনের দিকে যাচ্ছিল। পথি মধ্যে মদ্য পান করা ৩ জন চালক বেপোরোয়া গতিতে অটোরিক্সা চালানোর সময় দিক-বেদিক ঠিক রাখতে না পারায় ২টি রিক্সা মুখো-মুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে ২টি অটো রিক্সা ধুমড়ে মুচরে যায়। যার ফলে রিক্সায় থাকা যাত্রী ও ৩জন চালকসহ কমপক্ষে ৮ জন যাত্রীর মাথায়,কানে,হাতে, পায়েও শরীরের বিভিন্ন স্থানে কেটে রক্তাক্ত জখম হয়ে গুরুত্বর আহত হয়। এদের মধ্যে অটো রিক্সা চালক ফেরদৌস (২০), সোহেব (২২) ও রাকিব (২০) কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অপর যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নেয়। চালকের অবস্থা মারাত্বক বলে কর্তব্যরত ডাক্তার সবুজ কুমার পার্থ জানান। এদিকে পুলিশ অটো রিক্সা ২টি জব্দ করে থানায় নিয়ে চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। উল্লেখ্য, চাঁদপুর পৌরসভা যে পরিমাণ অটো রিক্সার লাইসেন্স দিয়েছে তার চাইতে ০৪ গুন অটো রিক্সা শহরে প্রতিদিন বেপরোয়া গতিতে চলাচল করছে। এতে করে দূর্ঘটনার শিকার হচ্ছে যাত্রী সাধারণ ও পথচারীরা। ইদানিং কালে চাঁদপুর সরকারি হাসপাতালে অসংখ্য পথচারী যাত্রী দূর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে চিকিৎসার জন্য। অনেকে দূর্ঘটনার শিকার হয়ে পঙ্গু হয়ে গেছেন ও অনেকের জীবন হারিয়েছেন। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে দেখার দায়িত্ব থাকলেও তারা সঠিকভাবে তা দেখছেন না। যার ফলে অটো চালকরা প্রতিদিনই দূর্ঘটনা ঘটিয়ে চলছে। চাঁদপুরের সচেতন মহলের মতে পৌর মেয়র ও পৌর কর্তৃপক্ষ এ বিষয়টি গুরুত্ব সহকারে সরজমিনে তদন্ত করে পৌরবাসীর স্বার্থে অটো রিক্সার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখলে পৌরবাসী উপকৃত হবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
