স্টাফ রিপোটার : ॥ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীতে চাঁদপুরেও পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সোমবার সূর্যোদয়ের পরেই শহরের অঙ্গীকার পাদদেশে ৩১ তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সূচনা হয়। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্গীকারে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাাজেদুর রহমান খান, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম.এ.ওয়াদুদ, চাঁদপুর পৌরসভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
সকাল ৭টায় শহরের ট্রাক রোড চাঁদপুরের প্রথম শহীদ কালাম-খালেক-সুশীল-শঙ্কর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এছাড়াও দিবসের বাকী কর্মসূচীর মধ্যে সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে কুচকাওয়াজ, বিকাল ৩টায় চাঁদপুর সার্কিট হাউজে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়।
শাহ্তলী জিলানী চিশতী কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬মার্চ সোমবার সকাল ১০টায় জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন আজকের এই দিনটি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ন ও ঐতিহাসিক দিন। যদি বঙ্গবন্ধু জন্ম না হত তাহলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষনের মাধ্যমেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে।
তিনি আরও বলেন শিক্ষার্থীরা পড়া-লেখার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী ও বিভিন্ন জাতীয় দিবস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। নতুন প্রজন্ম ও ছাত্র-ছাত্রীদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর তাৎপর্য সম্পর্কে জানতে হবে।
আলোচনা সভার পূর্বে সারাদেশের ন্যায় সকাল ৮টায় সমবেত কন্ঠে কলেজ মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, সহকারি প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, জিলানী চিশতী কলেজ এর সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহ: শিক্ষিকা ফাহিমা জাহান, সিনিয়র সহ: শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সহকারি শিক্ষক মো: মামুনুর রশিদ, খন্ডকালীন সহকারি শিক্ষক মো: মসিউর রহমান, খন্ডকালীন সহকারি শিক্ষক মো: মামুন হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো: মামুন আল হাসান।
আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তামান্না আক্তার, বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী মো: নাজমুল খান মুন্না, নবম শ্রেনীর শিক্ষার্থী ইসরাত জাহান ইভা, লাবনী আক্তার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: নুরুল বাতেন, প্রভাষক ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাও. শহীদুল ইসলাম, মো: লুৎফুর রহমান, সহ শিক্ষিকা হালিমা আক্তার, বিপুল চন্দ্র নন্দী, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, সহকারি লইব্রেরীয়ান মো: রবিউল আউয়াল, ২৯ নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষিকা সাহিনা আক্তার, কলেজের সহ: লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, কম্পিউটার অপারেটর মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান প্রমূখ।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি মো: হারুন-অর রশিদ। সমাপনী বক্তব্যের মাধ্যমে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
কচুয়ার ঐতিহ্যবাহী মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কচুয়ার ঐতিহ্যবাহী মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম গোলাম মোস্তফা সাহেবের সভাপতিত্বে সিনিয়র সহকারী শিক্ষক বুলবুল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ নং পূর্ব সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব ইমাম হোসেন সোহাগ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মহিবুল্লাহ মাহী, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মাষ্টার, মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সহ-সভাপতি আলী আশরাফ মুন্সি, দাতা সদস্য শামছুল আলম, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক মাওঃ সাইফুল্লাহ, আরবী প্রভাষক মাওঃ জাকির হোসেন সরকার ও মাওঃ গোলাম নেওয়াজ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মাস্টার ব্যক্তিগত জীবন ও অভিজ্ঞতার আলোকে ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চ থেকে শুরু করে পুরো যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু প্রজ্বলিত দীপশিখা হাতে নিয়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর অবর্তমানে ক্ষুধা, দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক ও প্রকৃত গণতান্ত্রিক দেশ গড়ার দৃঢ় প্রত্যয় হোক আজকের অঙ্গিকার।
অনুষ্ঠানের অন্য বক্তারা স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মহান স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে সকলকে দেশগড়ার কাজে আত্মনিয়োগ করা এবং সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং পুরুষ্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান সানা উল্যাহ, উপজেলা ছাত্রলীগের উপ সম্পাদক ফারুক প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক সিদ্দিক মজুমদার জয়, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, মাদ্রাসা গভর্নিং বডির সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী অভিভাবক বৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
