স্টাফ রিপোর্টার ॥ দেশের জনপ্রিয় বিনোদন ও সংবাদ মাধ্যম মাইটিভির ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ। তিনি বক্তব্যে বলেন, মাইটিভি এখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই টিভি চ্যানেলের লোকজন আমার খুবই পরিচিত। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই এই প্রতিষ্ঠানে কাজ করেন। আগামী দিনে এই চ্যানেলটি আমাদের দেশকে সারাবিশে^র কাছে তুলে ধরতে ব্যাপক ভূমিকা পালন করবেন। আমরা মাইটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমাকে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাইটিভি চাঁদপুর জেলা প্রতিনিধি মুনাওয়ার কাননের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী। তিনি বক্তব্যে বলেন, মাইটিভি শহর ও গ্রামাঞ্চলে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। সকলের কাছেই এখন পরিচিতি এই চ্যানেলটি। মাইটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মুনায়ার কানন নিজেও একজন সকলের পরিচিত মুখ। তিনি প্রতিনিধি হওয়ার পর থেকে চাঁদপুরে এই চ্যানেলটির আরো পরিচিতি লাভ করেছে। মাইটিভি আগামী দিনে দেশ ও জাতির উন্নয়নে আরো ভূমিকা পালন করবে এমনটি প্রত্যাশা। আমি মাইটিভির সফলতা কামনা করছি। এ সময় আরো বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়নের সচিব এম.এ.কুদ্দুছ রোকন। উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুধীজন। সবশেষে অতিথিবৃন্দ মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরে মাইটিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
