
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর মাছ ঘাট থেকে ২শ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। আটককৃত জাটকার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা। চাঁদপুর কোস্টগার্ড টহল সদস্যরা নিয়মিত অভিযানে এসব জাটকা আটক করা হয়। আজ ভোর রাতে কোস্টগার্ড স্টেশন কমান্ডার এম এনায়েত উল্লাহর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জাটকা মাছগুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ দুপুরে মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ছিন্নমূল মানুষ, এতিম খানা ও মাদ্রাসার মাঝে বিতরণ করা হয়েছে। নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
