স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকা থেকে মাদকসহ মো. ইমাম হোসেন রাজিবকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে অভিযান চালিয়ে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। জেলা মাদকদ্রব্য অধিদপ্তর থেকে জানানো হয়, আটক রাজিব এর কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মামলা করা হয়েছে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের সূত্রে জানাগেছে, রাজিব বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানীতে চাকুরী করেন। সে মোবাইল সিমসহ অন্যান্য সামগ্রী বিক্রির আড়ালে মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত।
