চাঁদপুর শহরের বিষ্ণুদী রোড ষোলঘর এলাকা থেকে মাদকসহ আটক হওয়া মোঃ সোহেল বেপারী (২৯) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যামাণ আদালত। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান।
এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সোহেল বেপারীকে আটক করেন। আটকের সময় তার কাছ থেকে ৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশ জেলা কারাগারে প্রেরণ করে।
