শাহরিয়ার খান কৌশিক।।চাঁদপুর শহরের কোড়ালিয়ায় মমিন দেওয়ান(৩৫)নামে এক মানসিক প্রতিবন্ধী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাতে কোড়ালিয়া দেওয়ান বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত মমিন দেওয়ান জিন্নাত আলী দেওয়ানের মেজ ছেলে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
মমিন দেওয়ানের মা পেয়ারা বেগম পুলিশকে জানায়, ১২ বছর পূর্বে হাইমচর আলগীবাজার এলাকায় মমিনের বিয়ে হয়। বিয়ের পরে সে মানসিক রুগী হয়ে যায়। পরে তার স্ত্রী তাকে ছেড়ে ১ ছেলে সন্তান নিয়ে ৮ বছর পূর্বে চলে যায়।
ঘটনারদিন ভোরে মমিন তার ঘরের আড়ার সাথে রশি বেঁধে আত্মহত্যা করে।
পুলিশ জানায়, মানসিক প্রতিববন্ধী মমিন গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
রবিবার , ১৭ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
