শাহরিয়ার খাঁন কৌশিক । চাঁদপুরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ৫ জেলে আটক করা হয়েছে।মঙ্গলবার দুপুর ১ টায় হরিনা নৌ পুলিশের ইনসপ্কেট মোঃ হারুনুর রশিদ, এস আই গিয়াস উদ্দিন, এএসআই রায়হান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বহরিয়া এলাকায় মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ও ৫ জেলে আটক করে।
আটককৃতরা হল, ১০ নং লক্ষীপুর ইউনিয়নের দোকানঘর মনির হোসেন(৩২),কলম্কর মিজি(৪০),টিটু শেখ(৩৫),ছলেমান গাজি(৩৭),মিলন খাঁন(৩৫)।
নৌ পুলিশ এসময় জেলে নৌকা, জাল জব্দ করে নিয়ে আসে।হরিনা নৌ পুলিশ ফাঁড়িতে ভাম্রমান আদালত বসিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল আল মাহমুদ জামান আটকৃতদের ১ বছরের কারাদন্ড প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা মোঃ আসাদুল বাকি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক,আজিজুন নাহার, মোঃ ছামিউল ইসলাম।
উল্লেখ্য, ইলিশ প্রজনন রক্ষায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চরআলেকজেন্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার গত ৭ অক্টোবর শনিবার রাত ১২টার থেকে শুরু করে ২২ দিন ইলিশসহ সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।
সরকারের নিয়মনীতি ও আইন অমান্য করে অভয়াশ্রমের ২য় দিন থেকে শুরু করে শতশত জেলে নৌকা নিয়ে পদ্না ও মেঘনা নদীতে মা ইলিশ নিধন করতে শুরু করে।
