চাঁদপুরে মেঘনায় চলন্ত লঞ্চের হুইলের আঘাতে ওয়াহিদ বেপারী (৪৫) নামে সুকানি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টায় চাদপুর সদর উপজেলার আলুবাজার এলাকায় এমভি মনিংসান-৫ লঞ্চে। জানা যায়, হুলারহাট-ভান্ডারিয়া রুটের ওই লঞ্চটি ৫শত যাত্রী নিয়ে ঢাকা থেকে সন্ধায় ছেড়ে রাত সাড়ে ৯টায় চাঁদপুর ঘাট ধরে হুলারহাটের দিকে রওনা হয়। রাত ১০টায় মেঘনা নদীর আলুর বাজার নিকট আসলে লঞ্চের সুকানি ওয়াহিদের হাত ফসকে হুইলটি ছুটে গিয়ে তার মাথা ও মুখমন্ডলে মারাত্মক ভাবে আঘাত করলে চিৎকার দিয়ে লঞ্চের নিয়ন্ত্রন ছেড়ে দিয়ে নিচে পড়ে যায়। চিৎকার শুনে জাহাজ মাস্টার , কেবিন বয় ছুটে এসে সুকানি ওয়াহিদকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। সাথে সাথে লঞ্চটি থামানো হয় এবং একটি ইঞ্জিন চালিত নৌকা যোগে আহত সুকানিকে চিকিৎসার জন্য রাতেই চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় ডিউটি ডাঃ ফিরোজ হাসান তাকে মৃত বলে জানায়। মৃত্যু নিশ্চিত হতে চিকিৎসক ইসিজি করায়। লঞ্চের চাঁদপুর ঘাট সুপারভাইজার র্দূঘটনার খবর থানা পুলিশকে জানালে ওই রাতেই হাসপাতালে এসে চাঁদপুর মডেল থানার এস আই ফারুক সঙ্গিয় ফোর্স নিয়ে নিহতের সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়। লঞ্চের কেবিন ইনর্চাজ রানা জানায়, নিহত সুকানির ওয়াহিদ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চরকাকাটা গ্রমের মৃত ছামাদ বেপারির ছেলে। এমভি মনিংসান-৫ লঞ্চটি ঘটনার পর গন্তব্যের উদ্দেশ্য রওনা হয়ে গেছে। এদিকে নিহত সুকানির গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। দূঘটনার খবর নিহতের পরিবারকে সাথে সাথে জানান হয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

