শওকত আলী:
চাঁদপুরে মেঘনা নদী হতে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ ১০দিন পর পুলিশ উদ্বার করেছে। গতকাল বুধবার সকাল সারে ৬টায় মেঘনা নদীর হরিনা-গোবিন্দিয়ার মধ্যস্থল নন্দিগো দোকানের কাছে একটি লাশ ভাসমান অবস্থায় দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে নিখোঁজ কলেজ ছাত্রের অভিভাবক ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সন্তান মোজাম্মেল হোসেন বাবরের লাশ হিসেবে চিহিৃত করে। সকাল ১০টায় চাঁদপুর মডেল থানার পুলিশ লাশটি ঘটনাস্থল থেকে উদ্বার করে থানায় নিয়ে আসে।
জানা যায়, চাঁদপুর হরিণা ফেরিঘাটে সোমবার (১৫মে) দিবাগত রাত ২টায় সুন্দরবন-৬ নামে যাত্রীবাহী একটি লঞ্চ ঝড়ের কবলে পড়লে আতঙ্কে কলেজ ছাত্র মোজাম্মেল হোসেন বাবর (২৪) ঐ লঞ্চ থেকে নদীতে ঝাপ দেয়। পরে সহপাঠীরা তাকে অনেক খোঁজাঁখুজি করে না পেয়ে পরিবারের স্বজনদের জানায়। বাবর চাঁদপুর শহরের বকুলতলা এলাকার রেল কর্মচারী তাফাজ্জল হোসেনের ছেলে। সে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র। এ বিষয়ে বাবরের পিতা চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন। নিখোঁজ বাবরের পিতা তাফাজ্জল হোসেন জানায়, গত ১৩মে বাবর, দিপু, শুভ, নাজমুল ও তানভির চাঁদপুর থেকে ভ্রমণের জন্য কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়। সোমবার কুয়াকাট থেকে সুন্দরবন-৬ নামের লঞ্চটি হরিণা ফেরিঘাটে আসলে ঝড়ের কবলে পড়ে। লঞ্চে থাকা ৪ বন্ধুর মধ্যে বাবর প্রচন্ড ঝড় দেখে লঞ্চ থেকে ঝাঁপ দেয় । মঙ্গলবার ভোরবেলায় বাবরের বন্ধুরা এ প্রতিনিধিকে জানিয়ে ছিল বাবর ঝড়ের ভয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। এ ঘটনায় নিখোঁজ বাবরের সন্ধানে নৌ পুলিশ ও এলাকার যুবকরা নৌকা ও ট্রলার দিয়ে নদীতে লাশ কয়েক দিন খোঁজা খুজি করেও পায়নি। বাবরের সন্ধানে মঙ্গলবার ১৬মে হরিনা ও আশপাশের এলাকায় মাইকিং করে ও তল্লাশি চালান হয়ে ছিল। কিন্তু লাশটি পাওয়া যায়নি।
