
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুরে মোটরযানের উপর ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বেশকিছু সিএনজি স্কুটারের জরিমানা আদায় করেছে। সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের সার্কিট হাউস এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি চৌধুরী আশ্রাফুল করীম। জানা যায়, চাঁদপুরে রেজিষ্টেশন বিহীন অবৈধ সিএনজি, ও চালকের ড্রাইভিং ছারা মোটরযানের দৌড়াত্ব বেড়েই চলেছে। এছারা যানজটের মাত্রা পূর্বের চেয়ে হু হু করে বেড়েই চলছে। চাঁদপুরের জেলা প্রশাসকের নির্দেশে সোমবার মোটরযানের উপর অভিযান চালান নির্বাহী ম্যাজেষ্টেট। এসময় বেশকিছু মোটরযান আটক করে জরিমানা আদায় করে। এদিকে ৪নং রামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আলী আহমেদ বেপারী তার নাম্বার বিহীন সিএনজি নিয়ে মার্কা নিতে নির্বাচন অফিসে আসে। সেখান থেকে মার্কা নিয়ে পোষ্টার করতে যাওয়ার পথে সিএনজির রেজিষ্টেশন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
