শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুরে মোটর যানের উপর ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।এসময় ৯১টি সিএনজি স্কুটারের বিরুদ্ধে মামলা দায়ের করে ৩৯ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শহরের চাঁদপুর আদালত প্রাঙ্গনে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট কামাল মোঃ রাসেদ। জানা যায় চাঁদপুরে অবৈধ ও অন্য জেলা থেকে আসা সিএনজি চলাচল করায় শহরে যানজট বেড়েই চলেছে। এছারা এসব সিএনজিতে মাদক পাচার সহ বিভিন্ন অপকর্ম সংঘটিত হচ্ছে। চাঁদপুরে যে সকল সিএনজি চলাচল করছে এর মধ্যে অধিকাংশগুলো ফিটনেস ও রোড পার্মিটবিহীন। চালকদের লাইসেন্স নেই তবু ও শহরে বেপোরোয়া গতিতে সিএনজি চালিয়ে ঘটাচ্ছে দূর্ঘটনা। এসব থেকে পরিত্রান পেতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। নির্বাহী ম্যাজিষ্টেট কামাল মোঃ রাসেদ জানান যে সকল সিএনজি অটো রিক্সার বিরুদ্ধে মামলা হয়েছে এগুলোর ইন্সুরেন্স,রোড পার্মিট ও নবায়ন নেই। এ কারনে মোটর যান অধ্যাদেশ ১৯৮৩ তে ১৩৭/১৩৮/১৪২ ও ১৪৩ ধারায় ৯১টি সিএনজির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।

