
শাহারিয়ার খান কৌশিক॥ চাঁদপুরে যাত্রীবাহি লঞ্চে অসামাজিক কার্যকলাপ রুখতে যাত্রীবাহি লঞ্চের কেবিনে তল্লাশী চালিয়ে ৩ জোড়া পতিতা ও খদ্দরকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯ টা থেকে ১২ পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাটে নোঙ্গর করা অবস্থায় যাত্রীবাহি মিতালী-৪ ও ইমাম হাসান লঞ্চে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে যাত্রীবাহি এমভি আবে জম জম লঞ্চে ১১২ নং স্টাফ কেবিন থেকে অজ্ঞাত ৩০ বছর বয়সি এক তরুনীকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ধরনের ঘটনা যাতে যাত্রীবাহি লঞ্চে আর না ঘটে ও অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশের এ ঝটিকা অভিযান পরিচালিত হয়। রাতে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালায়। তিনি লঞ্চে অসামাজিক কার্যকলাপ রুখতে যাত্রীবাহি লঞ্চের কেবিনে তল্লাশী চালিয়ে ৩ জোড়া পতিতা ও খদ্দরকে আটক করে। এ সময় তার সাথে নৗ পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম,এএসআই জসিম,এএসআই মুনছুর ও এএসআই ইয়াকুব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে ছিলেন।আটককৃতরা হলো মতলব উত্তরের রনি খাঁনের(৩০) এর সাথে আফরেজা(২৮), বাখের গঞ্জ জেলার হালিম(৩০) এর সাথে রিনা আক্তার(২৫) ও গাজীপুরের খালেদুল(৩০) এর সাথে মতলব দক্ষিনের সপ্না বেগম(২৮)।আটকৃতদের পুলিশ শনিবার দুপুরে ২৯০ ধারায় আদালতে প্রেরন করেন। পুলিশ জানায়,লঞ্চে অসামাজিক কার্যকলাপ রুখতে ও অপরাধ কমাতে পুলিশের অভিযান লঞ্চগুলোতে অভিযান অভ্যাহত থাকবে।
