
স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর শহরের বড় ষ্টেশন রোডস্থ আক্কাস আলী রেলওয়ে এলাকায় অবস্থিত ই/৮ অফিসার্স বাংলোর একটি কোয়াটার জোর পূর্বক দখল করে সেখানে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রেলওয়ের পক্ষ থেকে এই কোয়াটারের দায়িত্বে থাকা কর্মকর্তা এস.এস.এই/কার্য রাম নারায়ন ধর রেলওয়ে থানায় একটি অভিযোগ করেছে।
অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত প্রায় ১ সপ্তাহ পূর্বে চাঁদপুর শহরের রেলওয়ে আক্কাস আলী এলাকায় অবস্থিত রেলওয়ে অফিসার বাংলো ই/৮ (এস.এস.এই/ওয়ে) এর একটি কোয়াটার রাতের আধারে জনৈক শফিকুর রহমানসহ একটি চক্র দখল করে। দখল করার পর এ বাংলোর পাশের কোয়াটারটি দখল করে সেখানে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়া সেখানে চিহ্নিত দোহ প্রসারীণি (পতিতা) দিয়ে অবৈধ কার্যকালাপ চালিয়ে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে বলে এলাকাবাসী জানান। এই অবৈধভাবে দখলকারী শফিকুর রহমানসহ চক্রটিকে এক শ্রেণির এলাকার চিহ্ন মাদক ব্যাবসায়ী ও সেবনকারী তাদেরকে সহযোগিতা করছে বলে এলাকাবাসী আরো অভিযোগ করেন। মাদক ব্যাবসীদের সহযোগীতা পেয়ে শফিকুর রহমান ও তার সাথের অবৈধ দখলদাররা এলাকাবাসী ও প্রশাসনের কাউকে তোয়াক্কা করছে না। রেলওয়ে থানার উপ-পরিদর্শক কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গত মঙ্গলবার কোয়াটারটি ছেড়ে দেওয়ার জন্য বললেও তারা কোয়াটারটি ছেড়ে দিবে বলে পুলিশের সাথে অঙ্গীকার করে এখনও কোয়াটারটি ছাড়ছে না। তারা সেখানে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। ই/৮ কোয়াটারটির কেয়ারটেকারের দায়িত্বে থাকা রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী পেয়ারু চৌধুরী অবৈধ দখলদারকে কোয়াটারটি ছেড়ে দেওয়ার কথা বললেও তারা তার সাথে অসাধু আচরণ ও তাকে প্রান নাশের হুমকি দিচ্ছে বলে সে জানায়। কিন্তু কোয়াটারটি ছাড়ছে না। এলাকার যুব সমাজ এ কোয়াটার থেকে মাদক ক্রয় করে তা সেবন করে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই এলাকার সচেতন মহলের দাবি অবৈধ দখলদারী শফিকুর রহমানসহ চক্রটিকে কোয়াটার থেকে উচ্ছেদ করে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ উছমান গনি পাঠানের সাে মুঠফোনে যোগাযোগ করলে তিনি বলেন, অবৈধ দখলকারীর বিরুদ্ধে রেলওয়ের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। আমার থানার একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ব্যাপারে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
