রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর। র্যাব-১১ অভিযানে শাহরাস্তি ২হাজার ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী মহিলা গ্রেফতার করেছে। সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নেতৃত্বে চাঁদপুর শাহরাস্তি উপজেলার উনখিলা লাভলী আক্তার (২৫) এর বসত ঘরে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময়ে তার কাছ থেকে দুই হাজার দুইশ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।। সে দীর্ঘদিন যাবত চাঁদপুর জেলার শাহরাস্তি থানা এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আসামী বর্ণিত ঘটনার তারিখ ও সময়ে জব্দকৃত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রাখার কথা স্বীকার করে। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। সাম্প্রতিক সময়ে র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ব্যবসা সংক্রান্ত কর্মকান্ড অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। উক্ত অপরাধ দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
শিরোনাম:
রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- চাঁদপুরে র্যাব-১১ অভিযানে শাহরাস্তিতে দুই হাজার ইয়াবাসহ ১জন মহিলা গ্রেফতার
আরও সংবাদ
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
