রফিকুল ইসলাম বাবু
সারাদেশের ন্যায় চাঁদপুরে ১১ দফা দাবিতে লাগাতার ধ’র্মঘট পালন করছে নৌ শ্রমিকরা। শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে ধ’র্মঘট শুরু হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এ কর্মসূচির কথা জানিয়েছেন নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম
বলেন, ১১ দফা দাবি আদায়ে আম’রা দীর্ঘদিন ধরে আ’ন্দোলন করে আসছি। লঞ্চ মালিকপক্ষ ও সরকারের প্রতিনিধিরা শুধু আমাদের আশ্বা’সই দিয়ে যাচ্ছেন। কিন্তু বাস্তবায়ন করেননি। তাই শ্রমিকরা অনির্দিষ্ট’কালের জন্য ধ’র্মঘটে যাচ্ছে অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থা বলছে, নৌযান শ্রমিকদের ধ’র্মঘটে যাওয়া অযৌক্তিক। কারণ তাদের মূল দাবিগুলো মেনে নিয়ে লঞ্চ মালিকপক্ষ ২০১৬ সালে নৌযান শ্রমিকদের সঙ্গে পাঁচ বছরের একটি চুক্তি করেছিল। সে চুক্তির মেয়াদ ২০২১ সালে শেষ হবে। এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক’র্তা জানান, বুধবারের সভায় নৌ পরিবহন খাতে নিয়োজিত শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক দেয়ার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করে আগামী মা’র্চের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। এর আগে শতভাগ খাদ্যভাতা ও সুপেয় পানির খরচ আদায়সহ ১৫ দফা দাবিতে গত ২৬ নভেম্বর থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন নৌযান শ্রমিকরা। পরে শ্রম মন্ত্রণালয় থেকে দাবি মেনে নেয়ার আশ্বা’সে ২৭ নভেম্বর দুপুরে নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
