শরীফুল ইসলাম ঃ
এই হেমন্তের শীতের আগমনী বার্তা বয়ে নিয়ে আসছে শীতের হীমেল হাওয়া। তাই এখন ব্যস্ততার মধ্যে সময় পার করছেন চাঁদপুর শহরসহ বিভিন্ন উপজেলার লেপ-তোষক কারিগররা। শীতের প্রভাব থেকে রার্থে সাধারণ মানুষের ভিড় এখন লেপ-তোষক কারিগরদের দোকানে। তাই কারিগরদের দিনে রাতে ব্যস্ততার শেষ নাই। গ্রামের অনেক ঠান্ডাকে নিবারন করার জন্য পুরাতন লেপ তোষক গুলো মেরামত করতে দেখা যায়। কয়েকদিন যাবত শীতের প্রভাব পড়তে শুরু করছে। ফলে লেপ-তোষকের দোকানদাররা অতিরিক্ত কাজ সামলাতে দিন রাত পর্যন্ত কাজ করছে। শহরের জোড় পুকুর পাড় এলাকা সংলগ্ন দেখা মিলে লেপ তোষক তৈরীর কারীগরা খুব ব্যাস্ত সময় পাড় করছে। দোকানের এক কারিগর জানান, শীত আসার আগেই আমরা বেশী করে লেপ, তোষক গদি বালিশ তৈরী করে থাকি। একটি নতুন লেপ তৈরীর জন্য ১৫শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত নিচ্ছি। এছাড়া শীতের সময় সাড়া বছরের অন্যান্য সময় আমরা বিছানার চাদর, বালিশ, জালানার পর্দার কাপড় তৈরী করে থাকি। বছরের অন্য সময়ে ভাল বিক্রি না হলেও সিতের এই সময়টাতে খুব ভাল বিক্রি হয়। শহরের জোড় পুকুর পাড় এলাকায়, প্রায় ১০ থেকে ১৫ টি লেপ-তোষকের দোকান রয়েছে, প্রত্যেকটি দোকানেই লেপ-তোষকের পশরা সাজিয়ে রেখেছে দোকিনারা।
শিরোনাম:
সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
