শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর মতলব দক্ষিন উপজেলায় শালিশী বৈঠকে হামলায় মাদ্রাসার শিক্ষক সহ ৮ জন আহত হবার ঘটনা ঘটেছে। গুরুত্তর আহত অবস্থায় মাদ্রাসার শিক্ষক তানবির হাসান(২৬) ও নোমান(২৫)কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। বাকিরা মতলব দক্ষিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।
শুক্রবার রাতে মতলব দক্ষিন ৬নং উপাদি ইউনিয়নের পূর্ব বাখরা গ্রামের মোঃ রশিদ মিজির বাড়ির পথের রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনায় দুই পক্ষকে নিয়ে শালিশি বৈঠক হয়।
এসময় পতিপক্ষরা উত্তেজিত হয়ে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মাদ্রাসার শিক্ষক সহ ৮জনকে হামলা চালিয়ে আহত করে।
জানা যায়, পূর্ব বাখরা গ্রামের মোঃ রশিদ মিজির বাড়ির পথের রাস্তা পাশের প্রতিবেশি মোস্তফা মিজি,শফিক,আক্তার ও রুহুল আমিন বন্ধ করে। এই নিয়ে দির্ঘদিন যাবত দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার নূর ইসলাম সহ বেশ কয়েকজন শালিশি বৈঠকে বসে। পরে শালিশিদের সামনে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত করে।
এই ঘটনায় রশিদ মিজি বাদি মতলব দক্ষিন থানায় হামলাকারিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
